হাওজা নিউজ এজেন্সি: সভায় আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক সমীকরণে -এর অবস্থান, প্রতিরোধের দর্শন এবং ইসলামী বিশ্বের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি, প্রতিরোধ অক্ষ এবং সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি নিয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ড. মাহদী আলীজাদেহ মুসাভী সংবাদ পরিবেশনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করে সঠিক তথ্য উপস্থাপন, বিভ্রান্তিকর বর্ণনা ও তথ্যযুদ্ধ মোকাবিলা, নির্ভরযোগ্য সূত্রের ব্যবহার এবং যাচাইবিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক ঘটনাপ্রবাহের বাস্তবতাভিত্তিক ও দায়িত্বশীল বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আলোচনায় আরও উঠে আসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের অবস্থান, ত্যাগ ও শাহাদাতের সংস্কৃতি এবং ইসলামী দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিরোধের ভূমিকা। উপস্থিত সাংবাদিক, গবেষক ও অংশগ্রহণকারীরা এসব বিষয়ে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা নিয়েও আলোচনা করেন। তারা উল্লেখ করেন, পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইরানের ইসলামী বিপ্লব আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করেও নিজস্ব অবস্থানে দৃঢ় থেকেছে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের মানবিক ও নৈতিক বার্তা পৌঁছে দিতে ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও ঐক্য জোরদারের কোনো বিকল্প নেই। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ -এর কালচারাল কাউন্সেলর , -এর ইসলামিক সেমিনারির শিক্ষক, গবেষক ও মিডিয়াকর্মী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা ।
সভা শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, বিশেষায়িত সংলাপ সম্প্রসারণ এবং ও -এর মধ্যে গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার কমেন্ট